আর কে লাইসিয়াম স্কুল

অর্ধশতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

অর্ধশতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়লেখায় প্রতিবারের মতো এবারও এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ সহ সেরা ফলাফল এবং জেলায় চতুর্থ স্থান অর্জনকারি আরকে লাইসিয়াম স্কুলের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৩ জন-সহ, প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত অর্ধশতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক জাহেদুর রহমান শামীমের সঞ্চালনায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। সভায় স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাঈমা নাদিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, থানার ওসি মনিরুজ্জামান খান, এমপি কন্যা ফাতেমা বিনতে আহমেদ সানজিদা, জুড়ী শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কৃতী শিক্ষার্থী অভিভাবক রাহেনা বেগম হাসনা, স্কুলের প্রাক্তন কৃতী শিক্ষার্থী মাহবুবুল আলম, মারবিয়া আবেদীন ইতু, কৃতী শিক্ষার্থী কানিতা মাসতুরা, ত্যাকিয়া তাসকিন জয়া, আবৃতা দেবনাথ, আরিকা ফাইরুজ প্রমুখ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬