মৌলভীবাজারে কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন

মৌলভীশবাজারে চলমান কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন, সমাবেশ এবং বিক্ষোভ করেছে সর্বস্তরের জনগণ। রোববার (১৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেনে সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা ফয়ছল আহমদ, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক এহসান জাকারিয়া, সমাজকর্মী জিএম মুক্তাদির রাজু,এম মুহিবুর রহমান, শিক্ষার্থী হাসান আহমদ রাতুল,  যুবদল নেতা আমীর মোহাম্মদ,কিশোর গ্যাংয়ের হামলায় আহত শিক্ষার্থী হাসান আহমদের পিতা মিন্টু মিয়া ও চাচা শাহীন মিয়াসহ অন্যান্যরা। বক্তারা বলেন গত ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার শহরে ব্যাস্ততম কুসুমবাগ এলাকায় মাদরাসা পড়ুয়া ৯ম শ্রেণির শিক্ষার্থী হাসান আহমেদ উপর কিশোর গ্যাং প্রাণঘাতি হামলা করে গুরুতর আহত করে। সে ঢাকার এভার কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মুলের দাবি জানান তারা। বক্তারা বলেন এই ঘটনা ছাড়াও ওই দিন শহরের গুরুত্বপূর্ণ স্থানে আর দুটি হামলার ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ ও উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। গেল বছর শহরের পৌরসভা এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে খুন হন তরুণ এডভোকেট সুজন মিয়া। এরপর থেকেই থামছেনা কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী ও নানা অপরাধমূলক কর্মকান্ড। জেলা শহরে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় চলা এসকল অপকর্ম থামাতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় জোর দাবি জানানো হয়। পরে মানববন্ধন,সমাবেশ এবং বিক্ষোভ অংশগ্রহণকারী সর্বস্তরের জনগণ একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬