নিজস্ব প্রতিবেদক | News Beat 24
সিলেটের জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আলী আহমদ, যিনি আল মাহমুদ নামেও পরিচিত। ২৫ বছর বয়সী আলী আহমদ ২ নম্বর হাটখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে। তিনি জালালাবাদ থানার দখড়ী এলাকার কালা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ১ আগস্ট সকালে জালালাবাদ থানার অনন্তপুর এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে আলী আহমদের বিরুদ্ধে। এ ছাড়া ২০২৪ সালে বিস্ফোরক আইনে দায়ের করা আরেকটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় শিবেরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
