ব্রেকিং নিউজ
আমার আজন্ম মুগ্ধতা মো. আব্দুল মান্নান

২৫ এপ্রিল— আমার আব্বা, মো. আব্দুল মান্নান পীর-এর ২৫তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০০ সালের ২৫ এপ্রিল, ৯২ বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯০৮ সালের ১৪ অক্টোবর জন্মগ্রহণ করেন। শৈশবে পড়াশোনা শুরু করেন আরপিননগর কেবি মক্তবে, পরবর্তীতে সুনামগঞ্জ সরকারি জুবিলী হাইস্কুলে অধ্যয়ন করেন। ১৯৩৫ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি ভারতের শিলচর নরমাল স্কুলে পড়াশোনা করে পাণ্ডিত্য ডিগ্রি অর্জন করেন।

তার কর্মজীবন শুরু হয় গাভুরটেকি এম.ই মাদরাসা থেকে। পরবর্তীতে তিনি ব্রিটিশ ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন—শিলচর সরকারি হাইস্কুল, হবিগঞ্জ সরকারি হাইস্কুল, সিলেট সরকারি পাইলট স্কুল এবং শিলং সরকারি হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।

দীর্ঘ কর্মজীবনের বড় অংশ তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলী হাইস্কুলে কাটিয়েছেন। ১৯৪৭ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ১৯৭২ সালের ২০ নভেম্বর পর্যন্ত তিনি এই বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেন। তিনি ছিলেন একজন আদর্শ কাব শিক্ষক, যিনি শিক্ষার্থীদের সাহিত্য ও নৈতিকতার আলোয় আলোকিত করতেন। ছাত্রজীবনে তিনি ছিলেন একজন প্রতিভাবান ফুটবলার এবং দক্ষ দাবাড়ু। পাশাপাশি তিনি ছিলেন একজন সুফি প্রকৃতির মানুষ—নামাজ-রোজা ও ধর্মীয় অনুশাসনে ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। অন্য ধর্মের প্রতিও তাঁর ছিল গভীর শ্রদ্ধা ও সহনশীলতা। তাঁর একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিশ্বেশ্বর কাকা, যিনি ১৯৪৭ সালের পর ভারতে চলে যান। দুইজন দুই দেশে থাকা সত্ত্বেও তাঁদের বন্ধুত্ব অটুট ছিল। তাঁর একজন ছাত্র ছিলেন ব্রিগেডিয়ার মোশাহিদ চৌধুরী। আমি তাঁর সন্তান হিসেবে নিজেও তাঁর ছাত্রদের ভালোবাসা ও শ্রদ্ধায় আপ্লুত হয়েছি।

তিনি ছিলেন এমন একজন পিতা, যাঁর প্রতি মানুষের ভক্তি ও শ্রদ্ধা আমাকে আজও মুগ্ধ করে। মৃত্যুর দিনেও তিনি ফজরের নামাজ জামাতে আদায় করেন এবং সকাল ৮টায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। (রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগিরা।) সকলের কাছে আমার আব্বার মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা করছি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৪
  • ৭:৪৩
  • ৫:১৮