ব্রেকিং নিউজ
চারদিন থেকে নেটওয়ার্ক ও বিদ্যুৎবিহীন

কালবৈশাখীর তাণ্ডবে অন্ধকারে কমলগঞ্জ

কালবৈশাখীর তাণ্ডবে অন্ধকারে কমলগঞ্জ 0-4064x3074-0-0#

কালবৈশাখী তাণ্ডবে গত শনিবার রাত থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ বিদ্যুৎবিহীন। উপজেলা সদরের কিছু অংশে ২৩ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হলেও উপজেলাজুড়েই অন্ধকারে রয়েছে। গত চারদিন ধরে বিদ্যুৎ না থাকায় কমলগঞ্জের মাধবপুর, ইসলামপুর ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ১২ ঘণ্টা পর থেকে তারা রয়েছেন নেটওয়ার্কের বাইরে। এর আগে গত শনিবার রাত ২টায় কমলগঞ্জের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে লণ্ডভণ্ড করেছে বিদ্যুৎ সরবরাহ লাইন। বড় একটি গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পল্লীবিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্র । তীব্র ঝড়ের পর থেকে টানা চারদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় স্থবির হয়ে আছে পুরো উপজেলা।

দীর্ঘ সময়ে বিদ্যুৎ না ফেরায় জনদুর্ভোগ এখন চরমে। বাসাবাড়িতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে চা শিল্পের। বিদ্যুৎ-এর জন্য কমলগঞ্জের অধিকাংশ চা বাগানগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। গত রোববার সাপ্তাহিক ছুটির পর গত সোম, মঙ্গল এবং বুধবার বাগানে উৎপাদন কাজ বন্ধ রেখেছে বাগান কর্তৃপক্ষ। বিদ্যুৎ-এর দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক অবরোধ করে বটতলা এলাকায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে মানবিক সংকটে পড়েছে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বালিগাঁও গ্রামের এসএসসি পরীক্ষার্থী তুষ্টিপাল বলেন, কয়েক দিন ধরে কারেন্ট না থাকায় আমাদের খুব কষ্ট হচ্ছে।

পরীক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে এমন বিদ্যুৎহীনতা আমাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জরুরিসেবা নিতে আসা শত শত মানুষ। মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রঞ্জন কুমার ঘোষ বলেন, আমাদের কর্মীরা গত রোববার থেকেই মাঠে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। মূল সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়ায় মেরামত করতে কিছুটা সময় লাগছে। আশা করছি খুব দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৪
  • ৭:৪৩
  • ৫:১৮