ব্রেকিং নিউজ
ফ্লোরিডাতে লিমনের জানাজা আজ জামিল লিমন

ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ আগামী ৪ মে ঢাকায় পৌঁছাবে। ২ মে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে ৪ মে সকাল ৮.৪০ মিনিটে মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ০৫৮২) ফ্লাইটটি ঢাকা অবতরণ করবে। স্থানীয় সময় মঙ্গলবার মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ কম‍্যুনিটির সঙ্গে আলোচনা করে ফিউনারেল কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের করা হয়। মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নেয়।

মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সকল প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টামপা বে এরিয়াতে লিমনের জানাজা অনুষ্ঠিত হবে।

তবে হত্যার শিকার অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির ব‍্যাপারে এখনো কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি । নিখোঁজের ১০ দিন পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃত হিশাম ভিকটিম জামিলের রুমমেট বলে জানিয়েছে পুলিশ। তার তথ্যে শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এরপর হিশামের বাসা থেকেই নাহিদা বৃষ্টির মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বৃষ্টির পরিবার।

স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানো দুই তরুণ-তরুণীর প্রাণের এমন নির্মম পরিণতি শুধু দুটি পরিবারের নয়, পুরো প্রবাসী সমাজের জন্যই এক গভীর বেদনার নাম হয়ে রইলো। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেতে।

উল্লেখ্য, জামালপুর জেলার জামিল লিমন খুলনা বিশ্ববিদ্যালয় এবং নাহিদা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন । লিমন ২০২৪ সালে এবং বৃষ্টি ২০২৫ সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাড়ি জমান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৪
  • ৭:৪৩
  • ৫:১৮