কানাডার এডমন্টনে সাস্টিয়ানদের প্রথম মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত

কানাডার এডমন্টনে সাস্টিয়ানদের প্রথম মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত

কানাডার এডমন্টন শহরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান সোসাইটি’র উদ্যোগে প্রথমবারের মতো বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট স্থানীয় রান্ডেল পার্কের (Rundle Park) মনোরম পরিবেশে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে এডমন্টন শহর ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাস্টিয়ানরা সপরিবারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল থেকেই পার্কের সবুজ চত্বর সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। পরিচিতি পর্ব এবং কুশল বিনিময়ের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজন একসময় রূপ নেয় সাস্টিয়ানদের এক মিলনমেলায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মধ্যাহ্নভোজের দেশীয় সব বাহারি খাবার। পোলাও, চিকেন রোস্ট, খাসির রেজালা, সালাদ এবং মিষ্টি দইয়ের গন্ধে পার্কে এক টুকরো বাংলাদেশ ফুটে ওঠে। ভোজনবিলাসের পাশাপাশি চলে প্রাণবন্ত আড্ডা আর পুরোনো দিনের স্মৃতিচারণ। এছাড়া কানাডার জীবনযাত্রা, আইন-কানুন এবং ক্যারিয়ার নিয়ে অভিজ্ঞ সাস্টিয়ানরা নবাগতদের বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

বিকেলের অংশে ছিল ছোট-বড় সবার জন্য ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। এই ইভেন্টগুলো পুরো আয়োজনে বাড়তি আনন্দ ও উত্তেজনার সৃষ্টি করে।

পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন— জামিল আহমেদ, মোহাম্মদ রাশিদ তাহের, ফয়েজ আহমেদ, ফাহমিদা খানম উত্তম, জুলফিকার রাসেল, রব্বানী রাসেল, আজিজুল হক, সাইফুল ইসলাম, সাদমান আবসার চৌধুরী, নুজহাত আনজুম, গৌরব কুমার সেন, আমিনুল হাসান এবং তাসলিমা সুলতানাসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিনিয়র সাস্টিয়ানরা। সমাপনী বক্তব্যে আয়োজকরা আগামী বছরগুলোতে আরও বড় পরিসরে এই মিলনমেলা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮