বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. মাহবুব আলী জহির

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. মাহবুব আলী জহির

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসক ডা. মাহবুব আলী জহির। উপজেলা বিএনপির সভাপতি মো. গৌছ আলী যুক্তরাজ্য সফরে যাওয়ায় সাময়িকভাবে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ডা. মাহবুব আলী জহির দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৯৭ সালে উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে ২০০৯ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০১৩ সাল থেকে বর্তমান পর্যন্ত উপজেলা বিএনপির সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

এ ছাড়া তিনি জিয়া সংসদ সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন বিষয়ে উচ্চ ডিগ্রিধারী ডা. জহির রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি বিশ্বনাথ উপজেলা সমিতি, সিলেটের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণের পর ডা. মাহবুব আলী জহির বলেন, দল ও জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও ঐক্যের মাধ্যমে কাজ করে যাব। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উল্লেখ করে তাহসিনা রুশদীর লুনা উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১