
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। রবিবার (১৭ মে) তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে তিনি বিসিবির পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহসভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।
আগামী ৭ জুন মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন।