উৎসবমুখর পরিবেশে ‘বাংলাদেশ ডে প্যারেড’ সম্পন্ন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ উৎসব ‘বাংলাদেশ ডে প্যারেড’। রোববার (১৭ মে ) সকাল থেকে দুপুর পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউতে এই বর্ণিল প্যারেড অনুষ্ঠিত হয়। এবারের প্যারেডের যৌথ আয়োজক ছিল জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস এবং ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল।

বর্ণিল সাজে সাজানো প্যারেডে হাজারো প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে নিউইয়র্কের রাজপথ এক উৎসবের নগরীতে পরিণত হয়। রঙিন ব্যানার, ঐতিহ্যবাহী পোশাক এবং দেশাত্মবোধক গানের সাথে নাচ-গানের মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতি ও গৌরবকে মূলধারার আমেরিকান সমাজের কাছে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়।

এবারের প্যারেডের অন্যতম বড় আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আসা একঝাঁক জনপ্রিয় তারকার উপস্থিতি। চিত্রনায়ক ইমন, তানজিন তিশা, রিচি সোলাইমান, নওশীন, হিল্লোল, নোভা এবং প্রখ্যাত সংগীতশিল্পী শুভ্রদেব প্রবাসীদের সাথে এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। প্যারেড চলাকালীন সম্প্রতি অবমুক্ত হওয়া ‘বাংলাদেশ ডে প্যারেড’-এর অফিশিয়াল থিম সং পুরো উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়।

প্যারেড কমিটির মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমান এবং চেয়ারপারসন অ্যাটর্নি মঈন চৌধুরী এই সফল আয়োজনের পর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এবারের প্যারেড শুধু একটি সাধারণ শোভাযাত্রা ছিল না; এটি ছিল প্রবাসে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের গৌরবময় ইতিহাস তুলে ধরার এক সফল মহামিলন।”

সফলভাবে প্যারেড  সম্পন্ন হওয়ায় নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক অভূতপূর্ব সম্প্রীতি ও আনন্দের জোয়ার বইছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮