বাংলাদেশ ডে প্যারেড

মিট অ্যান্ড গ্রিটে তারকাদের মিলনমেলা, থিম সং’ প্রকাশ

মিট অ্যান্ড গ্রিটে তারকাদের মিলনমেলা, থিম সং’ প্রকাশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৭ মে (রোববার) অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ‘বাংলাদেশ ডে প্যারেড’ সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় কুইন্সের গোল্ডেন টেরেস পার্টি হলে স্পন্সর ও সেলিব্রিটিদের নিয়ে এক বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত ২ মে শনিবার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে আয়োজকদের পরিচিতি ও ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছিল।

গত শুক্রবারের অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা। উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন, তানজিন তিশা, রিচি সোলাইমান, নওশীন, হিল্লোল, নোভা এবং জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেবসহ আরও অনেকে। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে তারকা অতিথি ও স্পন্সরদের হাতে স্মারক অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ডে প্যারেডের অফিশিয়াল ‘থিম সং’ (Theme Song) প্রকাশ করা হয়।

আয়োজকরা জানান, রোববার সকাল ৯টা থেকে জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউতে এই প্যারেড শুরু হবে। বর্ণিল শোভাযাত্রার জন্য ৬৯ অ্যাভিনিউ থেকে ৮৭ অ্যাভিনিউ পর্যন্ত মোট ২০টি ব্লক বর্ণাঢ্য সাজে সাজানো হচ্ছে।

প্যারেড কমিটির সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমান স্বাগত বক্তব্যে বলেন,“এবারের প্যারেড শুধু একটি শোভাযাত্রা নয়—এটি হবে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, স্বাধীনতার চেতনা এবং বহুমাত্রিক পরিচয়ের এক মহামিলন। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হবে।”

কুইন্সের অনুষ্ঠানে প্যারেডের সাফল্য কামনা করে আরও বক্তব্য রাখেন গ্র্যান্ড মার্শাল এম আজিজ, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, আহ্বায়ক গিয়াস আহমেদ এবং বিশিষ্ট সমাজসেবক নাসির আলী খান পল।

আয়োজক কমিটি নিউইয়র্কের রাজপথে লাল-সবুজের এই মহোৎসবে প্রবাসী বাংলাদেশিদের দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১