মৌলভীবাজারে ঈদ উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে যৌথভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে শহরের পশ্চিম বাজার, কুসুমবাগ এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের। এসময় প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তারা।

মনিটরিং কার্যক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬