
ছাতকে মাদক, দুর্নীতি,খাদ্য ভেজাল, জুয়া,ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্য এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। মঙ্গলবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মিলন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন মিয়া, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, নূরুল আলম, রাজনীতি বিদ ফজলুল করিম বকুল, শিক্ষক মনিরুজ্জামান, সাংবাদিক সাকির আমিন, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা শাখার ম্যানেজার জিয়াউর রহমান, উপজেলা মসজিদের ইমাম আমিন উদ্দিন।এসময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুব্রত দাস, বিট ফরেস্ট কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডা.তৌফিক শাওন, ইউপি চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেল, সাইফুল ইসলাম, আব্দুল হক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আব্দুল ওয়াদুদ, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও রাজনীতি বিদ সৈয়দ জাহাঙ্গীর আলম, পিডিবিএফ সহকারী পরিচালক শফিউল আলম ভূইয়া, ফায়ার সার্ভিসের দিলিপ চন্দ্র দত্ত, পি আই ও রেজাউল করিম ,প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপ- প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন,জয়দেব চন্দ্র দেবনাথ প্রমূখ।জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান দিন ব্যাপী পৌর সভা কার্যালয়,ভূমি অফিস সহ নানা সরকারি দপ্তর গুলো পরিদর্শন করেন।