হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলে নিহত

মৌলভীবাজারের হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে নৌকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৮ জুন দুপুর ১টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব কাটুটিলা এলাকায় এ  ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামাল পুর এলাকার হামিদ মিয়া, কাবিল মিয়া ও সাব্বির আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে হাওরে মাছ শিকারের উদ্দেশ্যে নৌকা নিয়ে বের হন তারা। কিন্তু হঠাৎ আবহাওয়া পরিবর্তনের মধ্যে বজ্রপাত হলে নৌকার উপর দুজন মারা যান এবং একজন পানিতে পড়ে গেলে তার লাশ নিখোঁজ ছিল ।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৩ জন মাছ ধরতে হাওরে যান। তারা ৩ জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। ২ জনের লাশ নৌকায় পাওয়া যায়। ১ জনের লাশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে উদ্ধার করে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫