
বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ক্রয় ও বহনের দায়ে মাদক ব্যবসায়ি মোহাম্মদ আলী (৪৩)-কে অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। মোহাম্মদ আলী কাঠালতলী মাধবগুল গ্রামের সুবেদার খলিল উদ্দিনের ছেলে।
২৩ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন (দক্ষিণ) পরিষদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিনুল হক উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে দক্ষিণভাগ ইউনিয়ন (দক্ষিণ) পরিষদস্থ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, উপজেলা প্রশাসনের এধরণের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে ।
মৌলভীবাজার/হা