
আমেরিকায় বসবাসরত সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ছাতক সমিতি ইউএসএ ইনক’ (Chhatak Samity USA Inc)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৮) অভিষেক, গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান আগামী ২৮ জুন (২০২৬) রবিবার নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওইদিন বিকেল ৫টায় নিউইয়র্কের ব্রঙ্কসে অবস্থিত ঐতিহাসিক ‘পি.এস. ১০৬- দ্য পার্কচেস্টার এলিমেন্টারি স্কুল’ (Auditorium, P.S. 106- The Parkchester Elementary School; Address: 1514 Olmstead Ave, Bronx, NY 10462) অডিটোরিয়ামে এই মহতী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। প্রাচীন ইতিহাস-ঐতিহ্যের রত্নগর্ভা ছাতকের গৌরব গাঁথাকে বিদেশের মাটিতে তুলে ধরতে এই বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে।
ছাতক সমিতির এই মেগা আয়োজনে নিউইয়র্কের মূলধারার রাজনীতিক ও বাংলাদেশি কূটনৈতিক ব্যক্তিবর্গসহ দেশবরেণ্য সুধীজন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে—
প্রধান অতিথি: গোলাম মোর্তোজা (প্রেস মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, ইউএসএ)।
গেস্ট অব অনার : রবার্ট জ্যাকসন (Robert Jackson; সিনেটর, নিউইয়র্ক স্টেট, ৩১তম সিনেট ডিস্ট্রিক্ট)।
বিশেষ আলোচক: অধ্যাপক আব্দুল কুদ্দুস (সাবেক চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট)।
বিশেষ অতিথি (Special Guest):
আতাউর রহমান সেলিম (সভাপতি, বাংলাদেশ সোসাইটি ইনক, ইউএসএ)।
আজমল হোসেন কুনু (সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটি ইনক, ইউএসএ)।
বদরুল খান (সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক)।
ইউসেফ সালাম; মেম্বার অব দ্য নিউইয়র্ক সিটি কাউন্সিল, ৯ম ডিস্ট্রিক্ট)।
মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি; বোর্ড সার্টিফাইড- আমেরিকান বোর্ড অব ইন্টারনাল মেডিসিন)।
তারেক আম্বিয়া (সভাপতি, বাংলাদেশী আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট- বাক)।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে ছাতক সমিতির পক্ষ থেকে একটি শক্তিশালী আহ্বায়ক ও ব্যবস্থাপনা কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আহ্বায়ক কমিটি: এই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন জগদীশ চৌধুরী। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল বারী চপল ও জিয়াউল আহমেদ জামিল এবং সদস্য সচিবের দায়িত্বে আছেন দিনারুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে: ইকবাল আহমদ মাহবুব, আস্তাব আলী, এস এম জলীল, এম এ খালেক, মাশুকুল হক, কাজী আবু বকর, আবুল কাশেম ইয়াহইয়া, দেলোয়ার হোসেন এবং হারুন ইসলাম।
সার্বিক সহযোগিতায়: মো. রইছ আলী, মোহাম্মদ আতিকুজ্জামান, আশরাফ হাসান, শামীম উদ্দীন, শামীম আহমদ, মোহাম্মদ আব্দুল হালিম, মোস্তাক আহমদ, করফুল বেগম, সাদি মোহাদ্দেকুল হক, মিজান আলী, শেখ আল রায়হান, শুকুর আলী, মান্না মুনতাসির, আলী মিলন, আল আমিন চৌধুরী জনি, মো. শাহজাহান, কামরুজ্জামান তালুকদার, তাজ-উদ্দিন লিটন এবং রেদুয়ান হোসাইন।
অনুষ্ঠানের শুভেচ্ছা বার্তায় ছাতক সমিতি ইউএসএ ইনক-এর নবনির্বাচিত সভাপতি মানিকুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহেল আহমদ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত সকল ছাতকবাসী ও প্রবাসী বাংলাদেশিদের এই আনন্দঘন ও মহতী উৎসবে সপরিবারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ ও আমন্ত্রণ জানিয়েছেন। ছাতক প্রবাসীদের এই মিলনমেলা নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে একটি অন্যতম উৎসবমুখর অধ্যায় হিসেবে রূপ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।