মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্ধে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ

মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্ধে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভ্যন্তরীণ দ্বন্ধের জেরে দলের এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। এনসিপির মৌলভীবাজার জেলা শাখার মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে জুনেদের নেতৃত্বে দলের কয়েকজন লোক মৌলভীবাজার শহরের কোদালিপুর এলাকার জা¤^ু মিয়ার গ্যারেজের পেছন থেকে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলেন| তিনি তাদের সাথে যেতে না চাইলে গলায় ছুরি ধরে জোরপূর্বক গাড়িতে তুলে শ্রীমঙ্গলের দিকে নিয়ে যায়| এসময় তাকে হুমকি দেওয়া হয় তুই এহসান জাকারিয়ার সাথে দ্বন্ধে জড়াচ্ছিস তোকে মেরে গুম করে ফেলব| সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, একপর্যায়ে অপহরণ কারীরা তাকে বলে তুই আমাদেরকে চিনে ফেলছিস তকে বাঁচিয়ে রাখলে আমাদের সমস্যা হবে| আমরা ও আমাদের নেতা রক্ষা পাবেনা| সুতরাং তোর মরতে হবে| এই বলে অপহরণকারীরা ভৈরব বাজারের পূর্বে পাহাড়ি সড়কে নির্জন স্থানে নিয়ে যায়| এই ঘটনা এবং স্থান পুলিশকে অবহিত করলে পুলিশ পিছু নেয়| অবস্থার বেগতি দেখে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রাত আনুমানিক ১১ টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ ন¤^র পুল এলাকায় তাকে নামিয়ে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

আব্দুল্লাহ আল হুসাইন জানান কুলাউড়ায় কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন ২৬ জুন সকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়ি বহর কুলাউড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় জেলা এনসিপির সদস্য সচিব রুহুল আমিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার সঙ্গে ছাত্রশক্তি, যুবশক্তি এবং এনসিপির অন্যান্য কয়েকজন নেতাকর্মীর মধ্যে দাওয়াত প্রদান,কর্মসূচি ব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িতে অবস্থানকে কেন্দ্র করে বাকবিতান্ডার সৃষ্টি হয়| কুলাউড়ায় কর্মসূচি চলাকালীন সময়েও দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়| এছাড়া কুলাউড়ার কর্মসূচি শেষে মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডে আরেক দফা এহসান জাকারিয়ার সাথে তার বাকবিতন্ডা হয়।এই ঘটনাকে কেন্দ্র করে তাকে অপহরণ করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাথমিক অনুসন্ধানে অপহরণের ঘটনাটি এনসিপির অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের জেরে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এতে দলের নিজ¯^ নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ এবং অধিকতর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫