মৌলভীবাজারে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  

তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সাঁতার প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের বালকরা বুক সাঁতার, চিৎ সাঁতার, প্রজাপতি সাঁতার ও মুক্ত সাঁতার ইভেন্টে অংশগ্রহণ করে। সাঁতার প্রতিযোগিতার চারটি ইভেন্টে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থ’ান অর্জনকারী প্রতিযোগীদের মাঝে জেলা ক্রীড়া অফিস কর্তৃক পুরস্কার বিতরণ করা হয় এবং একই সাথে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসবাপী সাঁতার প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়| সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন জেলা সাঁতার কোচ মোঃ সাইফুল ইসলাম ও পারভেজ আহমেদ| উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইকবাল সরকার| বিষেশ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাতা সদস্য লন্ডন প্রবাসী আতিকুর রহমান,আবিদুর রহমান সহ একাটুনা ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ সুধীজন,শিক্ষক,অভিভাবক ও শির্ক্ষার্থীরা উপস্থিত ছিলেন|

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫