
মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
মতবিনিময় কালে মৌলভীবাজার শহর ও জেলা জুড়ে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা। সীমান্তে পুশইন,অবৈধ ও বেপরোয়া গাড়ি চালক, বিকট শব্দে সাইরেন বাজিয়ে শব্দ দুষন, মোটরসাইকেল ও প্রাইভেট কার মহড়া,ফটকা ফোটানো,ইভটিজার,আলোচিত মার্ডার মামলার অগ্রগতি,চুরি,ডাকাতি,ছিনতাই,কিশোর গ্যাং,রাতে শহরের বিভিন্ন স্থানে কিশোরদের আড্ডা ও অনলাইন জুয়া,মাদক,ছিনতাই, যানজট, ফেসবুক আইডি খোলে গুজব ও অপপ্রচার, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা লাগবের পরামর্শ দেন সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের এমন বক্তব্য শোনেন ও তা নিয়ন্ত্রণে আশ্বাস দেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো: আসিফ মহিউদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমেদ,মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ˆসয়দ হুমায়েদ আলী শাহীন,সিনিয়র সাংবাদিক এম এ সালাম, ডা: ছাদিক আহমদ,বকশী মিছবাহ উর রহমান, এস এম উমেদ আলী,নজরুল ইসলাম মুহিব, নুরুল ইসলাম শেফুল,আহমেদ ফারুক মিল্লাত,শেখ সিরাজুল ইসলাম সিরাজ,মু.ইমাদ উদ-দীন,মাহবুবুর রহমান রাহেল, এম এ হামিদ, বিকুল চক্রবর্তী,আব্দুল ওয়াদুদ, হোসাইন আহমদসহ সাংবাদিক ও জেলা পুলিশের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
মৌলভীবাজার/হা


