আগামীর জলবায়ু সহনশীল এবং সবুজ বাংলাদেশ গঠনে সুদূরপ্রসারী প্রত্যয়: এমপি লুনা

আগামীর জলবায়ু সহনশীল এবং সবুজ বাংলাদেশ গঠনে সুদূরপ্রসারী প্রত্যয়: এমপি লুনা

সিলেট-২ (ওসমানীনগর- বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজাভ পৃথিবী গড়ার এক অনন্য প্রত্যয়।এটি শুধুমাত্র বনায়ন বৃদ্ধি নয়, বরং আগামীর জলবায়ু সহনশীল এবং সবুজ বাংলাদেশ গঠনে সুদূরপ্রসারী পরিকল্পনা।

এই বৃক্ষরোপণ ও পরিচর্যা কাজে প্রায় সাড়ে তিন লাখ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে।

যা নতুন বাংলাদেশের জন্য এক বিরাট সম্ভাবনা। তিনি ঋতুচক্রের বিরূপ প্রভাব মোকাবিলার দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার ৭নং দয়ামীর ইউনিয়ন পরিষদের উদ্দোগে এসওএস চিলড্রেনস ভিলেজ, সিলেট প্রাঙ্গণে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার গাছের চারা বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি.এম. ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং এসওএস সামাজিক কেন্দ্র, সিলেটের সহকারী পরিচালক তানবীর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা, এসওএস চিলড্রেনস ভিলেজ, সিলেটের ডেপুটি ডিরেক্টর ও ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম খান, ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফ আব্দুল।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এসওএস-এর পরিবার শক্তিশালীকরণ (Family Strengthening Programme-FSP) কর্মসূচির ৭৫০ জন উপকারভোগী শিশুর মাঝে স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ ও স্কুল সুজ বিতরণ করা হয়। এছাড়া কর্মসূচির আওতাভুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত একজন মেধাবী শারীরিক প্রতিবন্ধী শিশুকে অনলাইনের মাধ্যমে জীৱিকায়নের অংশ হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা এসওএস চিলড্রেনস ভিলেজ প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন। পরে তারা এসওএস চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরত শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটান।

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:০৮