শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘জুলাই শহীদ দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘জুলাই শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে কমিটি।

আদেশ অনুযায়ী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. আহমদ কবির চৌধুরীকে কমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফয়ছল আহমদকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. দিলারা রহমান, ফাতিমা তুজ জাহরা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল করিম, জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, এফইটি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোরাদ, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসী এবং হিসাব দপ্তরের অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *