
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী ঐক্য পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে আবুল বাশারকে সভাপতি এবং আল আমিন হুদাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (৬ জুলাই) রাতে সুনামগঞ্জ জেলা মাদকবিরোধী ঐক্য পরিষদের সভাপতি আবু সালেহ ও সাধারণ সম্পাদক আল জিসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন সাজিদুর রহমান গোলাপ, হামিদুল ইসলাম, হাজী মাসুদ মিয়া, ময়না মিয়া, মাওলানা জিল্লুর রহমান সিদ্দিকী, ড. শাহিন, সালাহউদ্দিন মনসুর, মাহবুব আহমেদ, মাহবুব আলম, মোস্তফা মিয়া, আব্দুর রশিদ, আব্দুল হক, জিয়ন আলী, ওহি মিয়া ও রাহাত হাসান রাব্বি।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে কামাল হোসেনকে। সহসাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জসিম উদ্দিন, রফিক নূর, বাছির উদ্দিন, হুমায়ুন কবির, আবুল কাশেম, সাইফুল ইসলাম, ইমরান আলী ও জাকির হোসেন ভূঁইয়া।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদ্দাম হোসেন। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কলিন আহমেদ, আক্তার হোসেন, মহিবুর রহমান, নজির খন্দকার, নিজাম উদ্দিন মিনার, রাকিবুল হাসান রেনু, মোফাজ্জল হোসেন, ইলিয়াস আহমেদ, রবিউল আওয়াল, সোহেল আহমেদ, তৌফিক আহমেদ ও রহমত উল্লাহ।
এছাড়া প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে শহিনূর আলম ফয়সল, সহপ্রচার ও মিডিয়া সম্পাদক মোবারক হোসাইন, দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ এবং সহদপ্তর সম্পাদক টুটুল গণী দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন আব্দুল হালিম, আব্দুল্লাহ, সেলিম মাহমুদ রানা, দেলোয়ার, সোহেল, রুহুল আমিন রাজ, হাসান শাহরিয়ার সোহাগ ও খালেদ হাসান।
জেলা কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবগঠিত উপজেলা কমিটি মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।



