সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৩

 

সিলেট বিভাগে হামের প্রকোপ কমার লক্ষণ দেখা না গেলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী ল্যাবে শনাক্ত হয়নি। তবে একই সময়ে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটি সুনামগঞ্জ সদর এলাকার হাসান বহর এলাকার ওয়াসির আলমের ৮ মাস বয়সীয় শিশু সাফওয়ান আহমদ। শিশুটি  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল । এ নিয়ে চলতি বছর বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে।

সোমবার (১৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা পরিস্থিতিবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল আটটা) নতুন করে কোনো রোগী ল্যাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়নি। তবে একই সময়ে সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন ৬২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৫১ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪৮৩। এর মধ্যে সিলেট জেলায় ১৬৮ জন, সুনামগঞ্জে ২৫৭ জন, হবিগঞ্জে ৪১ জন (এর মধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ১৭ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেট জেলায় ৩২ জন, হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারে ১১ জন এবং সুনামগঞ্জে ৪২ জনের মৃত্যু হয়েছে। মোট ৯৩ জনের মধ্যে ৮৯ জনের মৃত্যু সন্দেহজনক হামে এবং ৪ জনের মৃত্যু ল্যাবে নিশ্চিত হামে হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়া এবং শিশুদের সময়মতো হাম-রুবেলার টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

 

আমারসিলেট/এমএসএস

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০১
  • ৪:৩৭
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:১০