
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসা সহায়তার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাস্ট চ্যারিটি রান ৫কে’।
আগামী ১ আগস্ট ‘রান ফর আ লাইফ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই চ্যারিটি রানটি শাবিপ্রবির গোলচত্বর থেকে শুরু হবে।
আয়োজকরা জানান, এই চ্যারিটি রানের মূল উদ্দেশ্য সাবেক শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসা তহবিলে সহায়তা করা। তাঁর দুটি কিডনি সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে এবং চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬০ লাখ টাকা।
তারা আরও জানান, রেজিস্ট্রেশন ফি থেকে ইভেন্ট পরিচালনার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর অবশিষ্ট সম্পূর্ণ অর্থ তাঁর চিকিৎসা তহবিলে প্রদান করা হবে এবং স্বচ্ছ হিসাব প্রকাশ করা হবে। এ কারণে প্রচলিত রানিং ইভেন্টের মতো রানিং কিট প্রদান করা হবে না। তবে অংশগ্রহণকারীদের জন্য থাকবে প্রিমিয়াম টি-শার্ট, ডিজিটাল সার্টিফিকেট, হাইড্রেশন ও ফুড সাপোর্ট, মেডিকেল সুবিধাসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা।
৫ কিলোমিটারের এই চ্যারিটি রানের রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা। নিবন্ধনের শেষ সময় ২৫ জুলাই ২০২৬। ইভেন্টটি শাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ভোর ৫টা ১৫ মিনিট এবং দৌড় শুরু হবে ভোর ৫টা ৩০ মিনিটে।
রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/NPc6341LdF2WYbhb7



