তাহিরপুরে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।

ইসলামিক ফাউন্ডেশন তাহিরপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু।

সভায় আরো বক্তব্য রাখেন মডেল কেয়ারটেকার আবদুল হান্নান, সাধারণ কেয়ারটেকার ওবায়দুল্লাহ, মো. আলী হুসাইন ও মোহাম্মদ রেজাউল কবীর।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহজ কুরআন শিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা ছাবিতুর রহমান ও মাওলানা দ্বীন ইসলামসহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষা কার্যক্রমের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসব কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে শিক্ষক, কেয়ারটেকার এবং সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

 

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৮
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১২