
তাবেদার রসুল বকুল : মরিয়ম চৌধুরী একজন কবি, সমাজকর্মী ও গৃহিণী।যুক্তরাজ্যের ব্রাইটন শহরে বসবাস করেন। ব্রাইটন শহর ছিমছাম সুন্দর একটি শহর।
গত ২৭-২৮ জুন ২০২৬ লন্ডনের বইমেলায় মরিয়ম চৌধুরীর সাথে প্রথম দেখা। তারপর কিছু কথা হলো। কিছুক্ষণ পর নিজের ব্যাগ থেকে একটি গ্রন্থ বের করে দিয়ে বললেন ‘আমার লেখা কবিতার বই’।
পরে বললেন একটা ছবি তুলি। আমি বলি কেন না।অবশ্যই তুলবেন। ছবি তুললাম। ছবি ও সময় স্মৃতি হয়ে থাকলো।
কাব্যগ্রন্থটি হাতে নিয়ে কিছু নাড়াচাড়া করলাম বেশ ভালো লাগলো। বাড়ি এসে পুরো বইটি পড়লাম। কবি তার ভালোবাসা কবিতায় লেখেন-
‘ভালোবাসার জন্যে শুধু একটি দিন বড্ড বেমানান’
আবার পদ্মা নদীর জলে কবিতায় লেখেন-
‘মাইলে পর মাইল চলছে গাড়ি রাস্তা পেছনে ফেলে
একলা চাঁদটি কেন মিছেমিছি আমার সাথে চলে’
কবিতার এই লাইন গুলো থেকে বুঝাযায় কবির ভাষা কতটা স্পষ্ট।
কবিতাগুলো পড়ে মনে হলো দক্ষ হাতের ছোঁয়া। সুন্দর সহজ সরল ভাষায় লেখা কবির কবিতা।
তাঁর লেখায় প্রকৃতি,সমাজ সহ জীবনের নানা কথা ফুটে উঠেছে।
সাড়েচার ফর্মার কাব্যগ্রন্থে অর্ধশত কবিতা স্থান পেয়েছে। সবগুলো কবিতাকে ছয়টি অধ্যায়ে বিন্যাস করা হয়েছে। কাব্যগ্রন্থের প্রচ্ছদ একেবারে সাদামাটা আমাকে আকৃষ্ট করেনি।
‘ফাগুনের আমন্ত্রণে’এটি তার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশ করেছে নাগরী প্রকাশন, সিলেট, প্রথম প্রকাশ
ফেব্রুয়ারি ২০২৩, প্রচ্ছদ-নাঈম আল গাজী, মূল্য ২৮০ টাকা। কাব্যগ্রন্থটি পাঠক নন্দিত হউক। কবির জন্য শুভকামনা।
লেখক গবেষক যুক্তরাজ্য প্রবাসী
তাবেদার রসুল বকুল
ম্যানচেসটার



