জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন

কামরুল-এলাহী-জসিম-লোকমান প্যানেল চায় পরিবর্তন

কামরুল-এলাহী-জসিম-লোকমান প্যানেল চায় পরিবর্তন

রাজধানীতে বসবাসরত সিলেট বিভাগের অধিবাসীদের শীর্ষ সামাজিক ও ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা-এর ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন শ্রেণি-পেশার সমন্বয়ে গঠিত ২টি পূর্ণাঙ্গ প্যানেল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। এর পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে (৬৩ নিউ ইস্কাটন, ঢাকা) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকাস্থ সিলেটবাসীর সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠনের ২ বছর মেয়াদী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

“সম্প্রীতি ও সমন্বয়ের লক্ষ্যে পরিবর্তন” এর বার্তা নিয়ে মাঠে নেমেছে অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার, এডভোকেট জসিম উদ্দিন আহমেদ ও সৈয়দ লোকমান আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল।

নিচে এই প্যানেলের শীর্ষ পদ থেকে শুরু করে সম্পাদকমণ্ডলী ও কার্যকরী সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য ও বিশ্লেষণ তুলে ধরা হলো:

মূল নেতৃত্ব ও সভাপতিমণ্ডলী

  • সভাপতি: অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার (সাবেক চেয়ারম্যান, নাক, কান ও গলা বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়/বিএসএমএমইউ; সভাপতি, হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা; সভাপতি, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন ও বিশিষ্ট সমাজসেবক)।

  • সহ-সভাপতি (জালালাবাদ): মো: এহছানে এলাহী (সাবেক সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; বর্তমান কার্যনির্বাহী সদস্য, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা)।

  • সহ-সভাপতি (সিলেট): তোফায়েল খান (বর্তমান কার্যনির্বাহী সদস্য, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা; বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক)।

  • সহ-সভাপতি (মৌলভীবাজার): ডা. সৈয়দ মুশতাক আহমেদ (সভাপতি, মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা; সাবেক কার্যনির্বাহী সদস্য, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা)।

  • সহ-সভাপতি (সুনামগঞ্জ): ডা. সৈয়দ উমর খৈয়াম (সাবেক অতিরিক্ত সচিব; সাবেক সভাপতি, সুনামগঞ্জ সমিতি; বর্তমান সভাপতি, পাবলিক হেলথ এসোসিয়েশন বাংলাদেশ)।

  • সহ-সভাপতি (হবিগঞ্জ): মো: শফিকুল বারী (সিনিয়র সহ-সভাপতি, হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা; সাধারণ সম্পাদক, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন; সাবেক সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, হবিগঞ্জ)।

  • সহ-সভাপতি (মহিলা): ডা. সামিয়া মুবিন (এফসিপিএস – সার্জিক্যাল অনকোলজি; অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজি বিভাগ, বিএসএমএমইউ/পিজি হাসপাতাল)।

সম্পাদকমণ্ডলী

  • সাধারণ সম্পাদক: এড. জসিম উদ্দিন আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা; সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা সমিতি ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, ঢাকা; রেজিস্টার্ড গ্রাজুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়)।

  • কোষাধ্যক্ষ: সৈয়দ লোকমান আহমেদ (সাবেক অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; আজীবন সদস্য, ঢাকা বিশ্বঃ অ্যালামনাই এসোসিয়েশন; বর্তমান কার্যনির্বাহী সদস্য, জালালাবাদ এসোসিয়েশন)।

  • যুগ্ম-সাধারণ সম্পাদক-১: মো: জাকির হোসেন (সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী; সাবেক সাধারণ সম্পাদক, বানিয়াচং উপজেলা সমিতি; সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা)।

  • যুগ্ম-সাধারণ সম্পাদক-২: অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ঢাকা কোর্টসমূহ; সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মেট্রোপলিটন বার এসোসিয়েশন; সদস্য, গ্রেটার সিলেট সুপ্রিম কোর্ট লইয়ার্স এসোসিয়েশন)।

  • দপ্তর সম্পাদক: আনহার আহমেদ সমশাদ (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সবার আগে; সাবেক সম্পাদক, জালালাবাদ জার্নালিস্ট এসোসিয়েশন, ঢাকা; সহ-সভাপতি, প্রবাসী স্বজন ফাউন্ডেশন)।

  • সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক: ব্যারিস্টার সৈয়দা সীমা করিম (বর্তমান মহিলা বিষয়ক সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা; সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা সমিতি; এডভোকেট, সুপ্রিম কোর্ট)।

  • শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক: অধ্যক্ষ মোহাম্মদ নেছার আলী (অধ্যক্ষ, এশিয়ান আইডিয়াল কলেজ, ঢাকা; শিক্ষা ও সাহিত্য সম্পাদক, মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা)।

  • ক্রীড়া, চিত্ত বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক: ক্যাপ্টেন মিজানুর রহমান (অব:) (বীর মুক্তিযোদ্ধা; প্রাক্তন পরিচালক, ঢাকা মোহামেডান ক্লাব; সদস্য, নটিক্যাল ইনস্টিটিউট)।

  • মহিলা বিষয়ক সম্পাদক: ব্যারিস্টার নাসরিন আক্তার শিলা (এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট)।

  • আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক: মো: মিজানুর রহমান (কূটনৈতিক সংবাদদাতা, লেখক ও সমাজকর্মী; স্থায়ী সদস্য, জাতীয় প্রেস ক্লাব; আজীবন সদস্য, মৌলভীবাজার জেলা সমিতি ও সিলেট বিভাগীয় সাংবাদিক সমিতি, ঢাকা)।

  • চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক: অধ্যাপক ডা. মো: আবুল কালাম চৌধুরী (অধ্যাপক, জেনারেল সার্জারি বিভাগ, বিএসএমএমইউ; সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ সমিতি, ঢাকা)।

  • প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মোহাম্মদ তাজুল ইসলাম তাংপাদার (কার্যনির্বাহী সদস্য, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা; সাবেক সহ-সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, ঢাকা)।

কার্যনির্বাহী সদস্যবৃন্দ [জেলাভিত্তিক সদস্য]:

সুনামগঞ্জ জেলা:

  • মল্লিক আহসান উদ্দিন সামী (ডিসি ওয়ারী, ডিএমপি, ঢাকা; সাধারণ সম্পাদক, ২৮তম বিসিএস ফোরাম)।
  • মো: মোজাম্মেল হোসেন চৌধুরী মেনন (জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ইয়ুথ সেন্টার ফর কমবেট অব ইমপ্যাক্ট)।

হবিগঞ্জ জেলা:

  • নেওয়াজ চৌধুরী (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, হবিগঞ্জ এসোসিয়েশন; সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় চাকরিজীবী পরিষদ)।
  • এড. আফছার উদ্দিন চৌধুরী (আইএসও লিড অডিটর; কনসালট্যান্ট, কোয়ালিটি পলিশন)।

সিলেট জেলা

  • আলাউদ্দিন আল আজাদ (সম্পাদক, বাংলাদেশ বার্তা; যুগ্ম সম্পাদক, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ)।
  • জাহিদ আহমেদ চৌধুরী (সিনিয়র সহ-সভাপতি, জালালাবাদ জার্নালিস্ট এসোসিয়েশন, ঢাকা; স্থায়ী সদস্য, সিলেট স্টেশন ক্লাব লিমিটেড)।

মৌলভীবাজার জেলা

  • মো: হাবিবুর রহমান বাবলা (অন্য ব্যাংক কর্মকর্তা; সাবেক প্রচার সম্পাদক, জনতা ব্যাংক অফিসার কল্যাণ সমিতি)।
  • মো: সুজন মিয়া (ক্রীড়া সম্পাদক, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ; ক্রীড়া সম্পাদক, জালালাবাদ যুব অর্গানাইজেশন, ঢাকা)।

জালালাবাদ এলাকাভিত্তিক সাধারণ সদস্য:

  • লে: কর্নেল এ কে এম নাজমুল ইসলাম, পিসিজি (অব:) (সাবেক পরিচালক ও প্রশিক্ষক; জাতিসংঘ শান্তি রক্ষা মিশন টিম লিডার)।
  • ড. সৈয়দ শাহ এমরান (পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন; সহ-সভাপতি, হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা)।
  • মোহাম্মদ শামছুল ইসলাম (উপসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; কার্যনির্বাহী সদস্য, জালালাবাদ অফিসার্স এসোসিয়েশন)।
  • রোটা. মো: মতিউর রহমান (সাবেক প্রসিডেন্ট-রোটারি ক্লাব অফ উত্তরা সেন্টার; সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা)।
  • সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী (হিসাব মহানিয়ন্ত্রক বাংলাদেশ কার্যালয়-এর প্রাক্তন কর্মকর্তা; আজীবন সদস্য, সিলেট বিভাগীয় চাকরিজীবী সমিতি-ঢাকা)।
  • আ ফ ম সিরাজুল ইসলাম শামীম (সাবেক সাংগঠনিক সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা; সহ সভাপতি-সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ)।
  • এ এফ মো: ছদরুল আলম চৌধুরী (সাবেক ম্যানেজিং ডাইরেক্টর, ড্রাগ কনসার্ন লি:; আজীবন সদস্য, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন)।
  • মো: নঈমুর রহমান (সাবেক কার্যনির্বাহী সদস্য, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা; সাবেক মেম্বার, ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সোসাইটি)।

প্যানেলের মূল শক্তি ও কৌশলগত গুরুত্ব

  • অভিজ্ঞতা ও পেশাগত বৈচিত্র্য: এই প্যানেলে উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা (সাবেক সচিব ও অতিরিক্ত সচিব), সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী, বিএসএমএমইউ-এর শীর্ষ অধ্যাপক ও চিকিৎসক, বিসিএস ক্যাডার এবং স্বনামধন্য সাংবাদিকদের ভারসাম্যপূর্ণ সমাবেশ ঘটেছে।

  • সাবেক নেতৃত্বের অভিজ্ঞতা: সাবেক সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদের পুনর্বার সাধারণ সম্পাদক পদে লড়া এবং সাবেক সংগঠকদের একত্রিত করা এই প্যানেলকে সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে রাখছে।

  • আঞ্চলিক ও চার জেলার ভারসাম্য: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—চারটি জেলারই সামাজিক ও সমিতিভিত্তিক মূল নেতাদের যোগ্য প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, যা চার জেলার সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে কার্যকর ভূমিকা রাখবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৩
  • ৮:০৬
  • ৫:১৮