সংস্কারের দাবি থেকে এক চুল পরিমাণ পিছপা হব না: নাসির উদ্দিন পাটোয়ারী 

সংস্কারের দাবি থেকে এক চুল পরিমাণ পিছপা হব না: নাসির উদ্দিন পাটোয়ারী 

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন আমরা সংস্কারের দাবি থেকে এক চুল পরিমাণ বিচলিত হবনা। বিএনপি নিৰ্বাচনের পূর্বে সংস্কারের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না করে জনগনের সাথে ধোঁকাবাজি করেছে। এই সংস্কারে দায়িত্ব আমাদের দিয়ে গিয়েছেন শহীদ শরীফ উসমান হাদী।

 

এসময় তিনি বলেন সংস্কারের শপথ না নিয়ে তারেক রহমান লাইনের অনেক বাহিরে চলে গেছেন। আমরা তরুনরা আপনাকে লাইনের বাহিরে যেথে দিতে পারিনা, দ্বিল্লীর সাথে আমাদের কোন সমন্বয় নেই।

 

পুলিশ সংস্কার দাবি করে পাটোয়ারী বলেন পুলিশের ডিউটি আট ঘন্টা করতে হবে, অতিরিক্ত ডিউটি করলে তাকে অভার টাইম দিতে হবে। জনগনকে পুলিশের মুখোমুখি দাড় করানো যাবে না। পুলিশ কে স্বাধীনভাবে কাজ করতে হবে। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন শেখ হাসিনা যেভাবে আপনাদের ব্যবহার করেছিলো। বিএনপি ও সেভাবে আপনাদের ব্যবহার করতে চায়। আমরা ক্ষমতায় গেলে আপনাদের স্বাধীন ভাবে কাজ করার সুযোগ করে দেবো।

 

গণতন্ত্র, বাকস্বাধীনতা রক্ষা এবং দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি হুঁশিয়ারি দেন যে, অরাজকতা বন্ধ না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করতে’ এনসিপি সারাদেশে এ পদযাত্রা পরিচালনা করছে। হবিগঞ্জ ও গোলাপগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে তিনি বলেন এসব ঘটনায় প্রতিপক্ষ দল বিএনপির নেতাকর্মীরা জড়িত। তারা আমাদের ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে। আমরা কাহারও রক্তচক্ষু ভয় পাই না।

 

শুক্রবার ৩১ জুলাই বাদ মাগরিব গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে গোয়াইনঘাট উপজেলা এনসিপির আহব্বায়ক মনসুরুল হাসান নগরীর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল হালিম ও আলী হোসেন যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী ডা. মাহমুদা মিতু।

 

সিলেট জেলার আহব্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ,মহানগর শাখার সদস্য সচিব কিবরিয়া তোষার, জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সল আহমদ, ছাত্র শক্তির প্রতিনিধি নাজমুল হাসান সহ সিলেট জেলা ও মহানগর এবং গোয়াইনঘাট উপজেলার এনসিপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য জুলাই পদযাত্ৰা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুলাই সিলেটের গোলাপগঞ্জ, কানাইঘাট ও উসমানীনগরে এবং ৩১ জুলাই শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুরে পদযাত্ৰা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৪০
  • ৮:০১
  • ৫:২০