জকিগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা

জকিগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা

জকিগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এ সভায় টুর্নামেন্টটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা এবং বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ভোকেশনালের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। ছাত্রদের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও ছাত্রীদের জন্য তা ঐচ্ছিক রাখা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১