মৌলভীবাজারে দুই বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ও টিসি মার্কেট এলাকায় ভোক্তা-স্বার্থ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহর নেতৃত্বে আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৩, ৫১ ও ৫৩ ধারার আওতায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় নাইস ওয়ান বেকারিকে ৫০ হাজার টাকা এবং মাশাল্লাহ লাইভ বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোট দুটি মামলায় সর্বমোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং আদায়কৃত সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১