জুলাই গণঅভ্যুত্থান দিবসে মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ৫ আগস্ট সকালে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম-এর নেতৃত্বে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল হক,জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ আবুল কাসেম সরকার, টিআই (এডমিন) মোঃ কামরুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১