প্রধানমন্ত্রী তারেক রহমান এর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমান এর পিতা, সাবেক মন্ত্রী, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান এর উদ্যোগে চৌহমুনাস্থ দেওয়ানী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়ায় গণ-অভ্যুত্থানের সকল শহীদ,মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম এম সাইফুর রহমানসহ সকলের আত্মার মাগফেরাত ও দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু,মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান, ফখরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা,মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মফিজ প্রমুখ।



