সিলেটের গোয়াইনঘাটে মাছ বহনকারী একটি গাড়িতে ডাকাতির সময় দুইজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ সময় লুট করা মাছসহ গাড়িটি উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, মাছ বহনকারী একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে লুট করা মাছসহ গাড়িটি উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, “ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। গোয়াইনঘাটে অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



