বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ- ২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়- পানি সরবরাহ ও পয়নিস্কাসন কর্তৃপক্ষ (সংসুদন)আইন ২০২৬ এর দ্বারা ৭(১) অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হইলো।
উল্লেখ্য, সিলেট নগরীতে দীর্ঘদিন থেকে সুপেয় ও খাবার পানির তীব্র সংকট রয়েছে। সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে সরকার থেকে এই পদে মনোনয়ন দিয়েছে।
সিলেট মহানগরে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠিত হয় ২০২২ সালের ২ মার্চ। প্রতিষ্ঠার পর সরকার ডা. এ কে এম হাফিজকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। ডা. হাফিজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ও নাক কান গলা বিভাগের সাবেক প্রধান।



