শাহজালাল মাজারের দানবাক্সে মিললো ৭০ লাখ ৮৮ হাজার ছয়শত ৭২ টাকা। এছাড়া ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রোপা পাওয়া গেছে। এছাড়া বিপুল পরিমাণ বিদেশে মুদ্রা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে, পাউন্ড (ইংল্যান্ড) ৩১ পাউন্ড ১১ পয়সা, ভারতীয় রুপি ৩২৪৮ রুপি, পাকিস্তানি রুপি ৬০ রুপি ৫০ পয়সা, সৌদি রিয়াল ৭০ রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত ৮৩ রিঙ্গিত, আমেরিকান ডলার ৪ ডলার, নেপালিয়ান রুপি ১০০ রুপি, ওমান মুদ্রা ১০০০ বায়সা ১ রিয়াল, আরব আমিরাত দিরহান ৬৪ দিরহাম ২ সেন, ইরাক (দিনার) ২৫০ দিনার, তুর্কি (লিরা) ৯০ লিরা, ভিয়েতনাম (ডং) ১০০০ ডং, জাপান (ইয়েন) ১০০০ ইয়েন, কাতার (রিয়াল) ১১২ রিয়াল ৫০ পয়সা, লেবানন (পাউন্ড) ১০ পাউন্ড, মিসর (পাউন্ড) ১০ পাউন্ড, ইউরো -৪০ পয়সা, বাহরাইন-১ পয়সা, কানাডিয়ান ১ ডলার।
শনিবার (১৫ আগস্ট) তৃতীয় বারের মতো শাহজালাল মাজারের দানবাক্সে টাকা গণনা করে এসব দেশের মুদ্রা পাওয়া পাওয়া যায়।



