মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত বলে জানা গেছে। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।



