ভিডিও কনফারেন্সে মৌলভীবাজারে অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

ভিডিও কনফারেন্সে মৌলভীবাজারে অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

মৌভীবাজারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে মৌলভীবাজারের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান প্রমুখ।
দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাওয়ার অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবসর ও কল্যাণ সুবিধা প্রদানের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ ছিল।
সরকারের এ উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক ভোগান্তি কমবে এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬