সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগে প্রাণ গেল পিতার

সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করে প্রাণ গেল পিতার। উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কলিম উল্লাহ (৫৫)। এ ঘটনায় আমির উদ্দিন (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত কলিম উল্লাহ ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, কলিম উল্লাহর মেয়ের সঙ্গে তাঁর চাচাতো ভাই জুবের আহমদের সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবার মেনে নেয়নি। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
পরবর্তীতে এ বিষয়ে কলিম উল্লাহর মেয়ের মা থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গোয়াইনঘাট থানাপুলিশের একটি দল ঘটনাস্থলে বিষয়টি তদন্তও করে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে ছয়ফুল্লাহ ও তার দুই ছেলে জুবের আহমদ ও আমির উদ্দিন মিলে কলিম উল্লাহর উপর হামলা করেন। গুরুতর আহত অবস্থায় তিনি পরে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলিম উল্লাহর মরদেহ উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমির উদ্দিনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬