কিশোর গ্যাংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না — এম নাসের রহমান এমপি

কিশোর গ্যাংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না — এম নাসের রহমান এমপি

মোলভীবাজারে কিশোর গ্যাংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। এমন কঠোর বার্তা দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলায় গুরুতর আহত মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী হাসান আহমদকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

হাসানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এম নাসের রহমান। চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসানের শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান। হাসানের অবস্থা দেখে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে এম নাসের রহমান বলেন, মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

মৌলভীবাজারকে যেকোনো মূল্যে অপরাধ ও সন্ত্রাসমুক্ত রাখা হবে। তিনি বলেন, শান্তিকামী মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে কোনো ধরনের কিশোর গ্যাং সংস্কৃতি গড়ে উঠতে দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। ‘কিশোর গ্যাংয়ের মূলোৎপাটন করতে হবে’। হাসানের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য।

তিনি মৌলভীবাজারের পুলিশ সুপার ও  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করে দ্রুত অভিযান পরিচালনার নির্দেশ দেন। এম নাসের রহমানের নির্দেশ অবিলম্বে মৌলভীবাজার জুড়ে অভিযান চালিয়ে কিশোর গ্যাং নামক সন্ত্রাসীদের মূলোৎপাটন করতে হবে। কোনো অপরাধী যেন পার না পায়।

মাদ্রাসাছাত্র হাসানের ওপর বর্বর হামলায় জড়িত মূল আসামিদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। হাসানের পরিবারের সদস্যরা জানান, কোনো অপরাধে জড়িত না থাকা সত্ত্বেও কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার শিকার হয়েছে তাদের সন্তান।

সন্তানের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। পরিবারের পক্ষ থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মৌলভীবাজারে নতুন করে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন, হাসানের ওপর হামলার ঘটনা মৌলভীবাজারে কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

স্থানীয়দের আশঙ্কা, সময়মতো কঠোর ব্যবস্থা না নিলে ছোটখাটো অপরাধ থেকে এসব গ্রুপ আরও ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়তে পারে। এ অবস্থায় এম নাসের রহমানের কঠোর অবস্থানকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা।

উপজেলা ও শহরবাসীসহ সর্বস্থরের মানুষ তার এমন কঠোর উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে কিশোর গ্যাং নির্মূলের জোর দাবি জানাচ্ছেন। তার নির্দেশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কী ধরনের অভিযান চালায় এবং হাসানের ওপর হামলায় জড়িতদের কত দ্রুত আইনের আওতায় আনা হয়,এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।

মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা গেলে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে আসবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। উল্লেখ্য গত বুধবার বিকেলে মৌলভীবাজার শহরের চৌমহনা সমশেরনগর রোড এলাকায়,রাতে কুসুমবাগ এলাকায় ও পাগুলিয়া ইনডোর স্টেডিয়াম এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায়  হাসানসহ গুরুতর আহত হন আরও ৫/৬ জন।

এরপর থেকে কিশোর গ্যাংয়ের মাথাছাড়া দিয়ে উঠার বিষয়ে শহর জুড়ে উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে। গেল বছর ভাড়াটিয়া কিলার হিসেবে কিশোর গ্যাংয়ের সদস্যরা তরুণ আইনজীবী এডভোকেট সুজন মিয়াকে শহরের পৌরসভা এলাকায় ছুরিকাঘাত করে খুন করে। এরপর থেকে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

এদের নেপথ্যে কারা ? কারা এদের সাহস যোগাচ্ছে? এমনটি জানতে ও এদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মুলক শাস্তির মাধ্যমে শান্তিপ্রিয় এই শহর থেকে কিশোর গ্যাং নামক সন্ত্রাসী নির্মূলের দাবি জেলা শহরসহ উপজেলার বাসিন্দাদের।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮