সিলেটে শুরু হচ্ছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম

সিলেটে শুরু হচ্ছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী হকি খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে সিলেটে শুরু হচ্ছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’। আজ বিকেল চারটায় এ কার্যক্রমের জেলা পর্যায়ের প্রথম ধাপের উদ্বোধন হবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সিলেটের প্রশিক্ষণ ক্যাম্পে জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করা ২৫ জন উদীয়মান নারী হকি খেলোয়াড় অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় (লাক্কাতুরা), সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ব্র্যাক ব্যাংকের সিলেট রিজিওনাল ম্যানেজার রেজাউর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশন ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য আশরাফুল আলম বাবলু এবং ফেডারেশনের নারী উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নু। এছাড়া স্থানীয় ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে নারী হকিতে সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই করে তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। দেশটির সাতটি জেলায় একযোগে পরিচালিত হচ্ছে বিশেষ এই কার্যক্রম।

তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে এনে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এমন উদ্যোগে নারী হকিতে নতুন প্রতিভার বিকাশের পাশাপাশি দেশের নারী ক্রীড়াঙ্গনেও ইতিবাচক পরিবর্তন আসবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০