আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের দলীয় মনোয়ন প্রত্যাশী , চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী ও মানবিক ব্যক্তিত্ব “ গিয়াস উদ্দিন মোল্লা ” । দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করে, বর্তমানে কুলাউড়া উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছেন। সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এবার তিনি স্থানীয় সরকারের নেতৃত্বে আসতে চান।
দীর্ঘদিন ধরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় নীরবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন গিয়াস উদ্দিন মোল্লা । ব্যক্তিগত উদ্যোগে অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা সহযোগিতা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে অনুদান প্রদানসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি স্থানীয়দের কাছে পরিচিত মুখ।
ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে কিংবা বিপদ-আপদে কেউ তার কাছে গেলে তিনি সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকায় একজন জনবান্ধব ও মানবিক ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গিয়াস উদ্দিন মোল্লা ”বলেন, ভূকশিমইল ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে এখনও অনেক কাজ বাকি রয়েছে। বিশেষ করে বহু সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এবং হাওরের জলবদ্ধতা নিরসনে কাজ করে যাবো । ইউনিয়নের জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি নিজেকে জনপ্রতিনিধি নয়, জনগণের একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করবো। রাস্তাঘাট, বাজার,ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সমানভাবে সেবা পায়, সেটাই হবে আমার অঙ্গীকার।”
মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করে তিনি বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে এলাকার মুরব্বি, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও যুবসমাজকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক ভূকশিমইল ইউনিয়ন গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
পরিশেষে ভূকশিমইল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
আমারসিলেট/হা



