সিলেটের বিশ্বনাথে “সংঘাত নয় শাম্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, স্লোগানে শান্তিপূর্ণ সহাবস্হান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিএফজির করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট (মঙ্লবার) বিকালে উত্তর বিশ্বনাথ আজমদ উল্লাহ ডিগ্রী কলেজে বিশ্বনাথ পিএফজি’র আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিস ফেসিলেটর গ্রুপ (পিএফজি) পিস অ্যাম্ভাসেডর প্রভাষক অফিয়া রশিদ এর সভাপতিত্বে ও পিস অ্যাম্ভাসেডর প্রভাষক নাসরিন জাহানের পরিচালনায় প্রধান অথিতর বক্তব্য রাখেন, উত্তর বিশ্বনাথ আজমদ উল্লাহ ডিগ্রীকলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ।
বক্তব্য রাখেন, বিশ্বনাথ পিএফজির সদস্য ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সমন্ময়ক সাংবাদিক বদরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পিএফজি সদস্য কাওছার খান, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি ও পিএফজি আন্তঃধর্মীও কমিটির আহবায়ক আবুল বসর মো. ফারুক, প্রভাষক সালমা বেগম, পিএফজি সদস্য হোসাইন আহমদ শাহীন, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট জেলার মাঠ সমন্ময়ক কুদরত পাশা, ইয়ুথ অ্যাভাসেডর ও ছাত্রদল নেতা শাহ টিপু। এসময় সুশীল সমাজের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নতির জন্য অবশ্যই শিক্ষার ভূমিকা অনিস্বীকার্য। শিক্ষার পাশাপাশি সুশিক্ষা গ্রহণ করা উচিত। শিক্ষকদেরসহ গুনিদের সম্মান দিলে নিজেও সম্মানিত হবেন।
যে সমাজে গুণীর কদর নেই, সে সমাজে গুণী জন্মায় না।গুণীজন ও প্রতিভাবান মানুষকে সম্মান ও মূল্যায়ন করলে সমাজে আরও গুণী মানুষ তৈরি হয়। তারা আরোও বলেন, নির্বাচনকালীন সুন্দর পরিবেশ, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ, ও নির্বাচন উত্তর নির্বাচনের পরিবেশ এবং নির্বাচন পরবর্তী দলমত নির্বিশেষে সকলের শান্তি ও সম্প্রীতির সঙ্গে সহ অবস্থানের বর্ণনা তুলে ধরেন।



