একটি স্মরণীয় মুহূর্ত ও ভাষাসৈনিকের সান্নিধ্য

বেলাল আহমদ চৌধুরী :  তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এক অনন্য ও সৌভাগ্যময় মুহূর্তের সাক্ষী হলাম। দেখা ও কথা বলার সুযোগ হলো সিলেটের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর শ্রদ্ধেয় সভাপতি, প্রখ্যাত ভাষাসৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান স্যারের সাথে। আমার সাথে এই সুন্দর মুহূর্তের সঙ্গী ছিলেন বিশিষ্ট লেখক, প্রকাশক ও সংগঠক শ্রদ্ধেয় বায়েজীদ মাহমুদ ফয়সল।

আলাপচারিতার একপর্যায়ে আমাদের আলোচনায় উঠে আসে সিলেটের সাম্প্রতিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিশেষ করে, আমাদের মহান ইসলামি তাহজিব-তমদ্দুন ও ঐতিহ্যকে বুকে ধারণ করে আগামী দিনে সিলেটের সাহিত্যপাড়ায় কীভাবে আরও গতিশীল, প্রাণবন্ত ও নান্দনিক কার্যক্রম পরিচালনা করা যায়—তা নিয়ে স্যার তাঁর অত্যন্ত মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ শেয়ার করেন।

জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ স্যারের প্রতিটি কথা আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। সিলেটের সাহিত্য ও সংস্কৃতির এই ধারাকে এগিয়ে নিতে তাঁর এই পরামর্শ আমাদের পথ দেখাবে। স্যারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩