সিলেটে হামে এবার কিশোরীর মৃত্যু

সিলেটে ফের হামে মৃত্যু হয়েছে। এবার মৌলভীবাজারের জুড়ি উপজেলার ১৮ বছর ৮ মাস বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে আরও ১১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৬৬ জন সন্দেহজনক হাম রোগী।

রোববার (৬ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১১২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোলাপগঞ্জে ৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন রয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪৬৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৯১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৫ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, বিয়ানীবাজারে ৬ জন, গোলাপগঞ্জে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

এদিকে নতুন করে এক কিশোরীর মৃত্যু হওয়ায় চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৪৮ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৬৪, হবিগঞ্জে ২১, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

একদিনে ১১২ জনের হাসপাতালে ভর্তি এবং ফের মৃত্যুর ঘটনায় সিলেটে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫