সংসদ সদস্যদের চাপাতা উপহার দিলেন এমপি নাসির উদ্দিন 

সংসদ সদস্যদের চাপাতা উপহার দিলেন এমপি নাসির উদ্দিন 

চায়ের দেশ হিসেবে খ‍্যাত মৌলভীবাজারের ঐতিহ্যকে জাতীয় সংসদের সদস‍্যদেরকে উপহারের মাধ্যমে জানান দিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

সংসদীয় ব্যস্ততার মাঝে তিনি ৩৫০ জন সংসদ সদস্য ও তাদের ব্যক্তিগত কর্মকর্তাদের জন্য বিশেষ উপহার হিসেবে নিজ এলাকার ঐতিহ্যবাহী চায়ের পাতা বিতরণ করেছেন।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এই উপহার বিতরণ করা হয়। বিশেষভাবে তৈরি পাটের ব্যাগে করে দেওয়া এই উপহারে ছিল ‘মাটির দেশ চা’ এর দুটি প্রিমিয়াম প্যাকেট। ব্যাগের গায়ে লেখা ছিল – নাসির উদ্দিন আহমেদ, সংসদ সদস্য, ২৩৫ মৌলভীবাজার-১, বাংলাদেশ জাতীয় সংসদ।

এ বিষয়ে তার সংসদীয় আসন বড়লেখা-জুড়ীর বাসিন্দারা জানান এটি শুধু একটি উপহার নয়, এটি আমাদের এলাকার ব্র্যান্ডিং। সংসদের মাধ্যমে সারা দেশের মানুষকে স্মরণ করিয়ে দেওয়া মৌলভীবাজারের চা শুধু পানীয় নয়,এটি একটি ঐতিহ্য। এবং এই জেলার মানুষ আত্মীয়তা পরায়ন।

তার এমন ব্যতিক্রমী উদ্যোগ সংসদ সদস্যদের মাঝে আন্তরিকতা ও হৃদ্যতার এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫