মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত

জনস্বাস্থ্য সুরক্ষা,ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নগরীতে শৃঙ্খলা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার মৌলভীবাজার নগরীর কোর্ট রোড ও শমসেরনগর রোড এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে নগরীর কোর্ট রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি ১টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

একই অভিযানে ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী কোর্ট রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক ১টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া নগরীর শমসেরনগর রোড এলাকায় দোকানের বিভিন্ন মালামাল দোকানের বাইরে সড়কের ওপর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানজটের পরিস্থিতি তৈরির দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন,২০০৯-এর ১০৯ ধারা মোতাবেক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি ১টি মামলায় ৫শ টাকা জরিমানা আদায় করেন।

অভিযানকালে খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নগরীর সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে মৌলভীবাজার জেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭