শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুহেল আহমদ চৌধুরী মনোনীত

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুহেল আহমদ চৌধুরী মনোনীত

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট সংগঠক ও শিক্ষক নেতা নুহেল আহমদ চৌধুরী সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনে ওসমানীনগর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নুহেল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে প্রাথমিক শিক্ষকদের অধিকার আদায় এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছেন। ওসমানীনগর উপজেলায় শিক্ষক সমিতিকে শক্তিশালী করার পাশাপাশি শিক্ষকদের পেশাগত উন্নয়নে তাঁর অবদানের কথাও তুলে ধরেন তাঁরা।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নুহেল আহমদ চৌধুরীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষক সমিতির সিলেট জেলা শাখা আরও গতিশীল ও শক্তিশালী হবে।
এদিকে, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় নুহেল আহমদ চৌধুরীকে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক সমাজ, শুভানুধ্যায়ী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুহেল আহমদ চৌধুরী তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭