মৌলভীবাজারে সৌর ভিত্তিক সিস্টেম স্থাপন বিষয়ক মতবিনিময় 

মৌলভীবাজারে সৌর ভিত্তিক সিস্টেম (ঝড়ষধৎ-নধংবফ ঝুংঃবস) স্থাপনের গুরুত্ব ও বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আয়োজনে নির্বাহী প্রকৌশলী কার্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার বিউবো (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)-এর পাওয়ার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌঃ ইন্দ্রজিৎ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পবিস (পল্লী বিদ্যুৎ সমিতি)-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ সাব্বির। সভায় টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসারে সৌর শক্তি ব্যবহারের সুবিধা, জাতীয় গ্রিডে সৌর বিদ্যুতের সংযোগ বৃদ্ধি এবং গ্রাহক পর্যায়ে সোলার সিস্টেম স্থাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা ও মতবিনিময় সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০