জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তাঁর সহধর্মিণীর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল (ওপিজিএইচ) প্রতিনিধিদের এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় যুক্তরাজ্যে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে হাসপাতালের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

হাসপাতালের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করে অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দেন। তাঁর আন্তরিকতা, উৎসাহব্যঞ্জক বক্তব্য ও সহযোগিতার আশ্বাসের জন্য ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তাঁর সহধর্মিণীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের প্রতিনিধি দল।

 

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০