মৌলভীবাজারে মাদক, কিশোরগ্যাং এর বিরুদ্ধে জিরো টলারেন্স : আরিফুল হক চৌধুরী

মৌলভীবাজারে মাদক, কিশোরগ্যাং এর বিরুদ্ধে জিরো টলারেন্স : আরিফুল হক চৌধুরী

মৌলভীবাজারে মাদক ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে কড়া নির্দেশ দিলেন মন্ত্রীআরিফুল হক চৌধুরী।

মৌলভীবাজারে আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় এই বার্তা দেন তিনি।

২৭ সেপ্টেম্বর রোববার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী)আসনের এমপি নাসির উদ্দিন আহমদ মিঠু ও মৌলভীবাজার-৪ ( কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস‍্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন,সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মৌলভীবাজার জেলার যেসব এলাকায় মাদকের বিস্তার রয়েছে, সেখানে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন জেলা শহরের যেসব স্থানে কিশোর গ্যাংয়ের আড্ডা রয়েছে সে সব স্থানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। প্রশাসন যদি এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ সময় মন্ত্রী জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

বিশেষ করে জেলা শহরের রাস্তা-ঘাটের উন্নয়ন এবং মনু নদী প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১